উপজেলা মিডিয়া অ্যান্ড আইটি সেন্টার একটি উদ্ভাবনী, জনমুখী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান, যা উপজেলা প্রশাসন, কালিহাতি, টাঙ্গাইল-এর উদ্যোগে ২২ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। “দক্ষ কালিহাতি, বেকারমুক্ত কালিহাতি” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই সেন্টারটি মূলত তথ্যপ্রযুক্তি দক্ষতা উন্নয়ন এবং উপজেলা পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যচিত্র প্রচারের মাধ্যমে একটি আধুনিক, সচেতন ও কর্মমুখী সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। কালিহাতি উপজেলার সমগ্র এলাকা জুড়ে এর কার্যক্রম বিস্তৃত, যা প্রয়োজনে আরও সম্প্রসারিত করা সম্ভব।
এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষিত বেকার যুবসমাজকে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আইটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়, যার মাধ্যমে তরুণ-তরুণীদের আধুনিক কর্মজীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে। একই সাথে এই প্রতিষ্ঠানটি বেকার যুবসমাজকে স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে, যার মাধ্যমে তারা নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারছে। উপজেলা মিডিয়ার মাধ্যমে স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম, ইতিহাস-ঐতিহ্য, সামাজিক সচেতনতা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে কাজ করবে। উপজেলা মিডিয়া অ্যান্ড আইটি সেন্টার সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক, সাইবার অপরাধ, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সহায়তা করছে।
সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি একটি টেকসই উন্নয়নমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। দক্ষ জনশক্তি তৈরি, তথ্যপ্রযুক্তির বিস্তার এবং সামাজিক উন্নয়নের সমন্বয়ে উপজেলা মিডিয়া অ্যান্ড আইটি সেন্টার একটি সম্ভাবনাময় উদ্যোগ, যা ভবিষ্যতে বৃহত্তর পরিসরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
| নোটিশ নম্বর | প্রকাশের তারিখ | বিষয় | অ্যাকশন |
|---|---|---|---|
|
০৯
|
০৪-০৬-২০২৬ |
কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি NEW |
📄 View PDF |
|
০৮
|
২৪-০৫-২০২৬ |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি |
📄 View PDF |
|
০৭
|
২১-০৪-২০২৬ |
কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি |
📄 View PDF |
|
০৬
|
২৩-০৪-২০২৫ |
কার্যকরী পরিষদ সংশোধন, ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত সভা |
📄 View PDF |
|
০৫
|
২৫-০৯-২০২৪ |
নিয়োগ বোর্ড গঠন ও জনবল নিয়োগ সংক্রান্ত সভা |
📄 View PDF |